ভারতীয় প্রতিষ্ঠানে ভয়ংকর সাইবার হামলা এআই এজেন্টের
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের স্বয়ংক্রিয় এজেন্ট স্বয়ংক্রিভাবে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় অনুমতি ছাড়াই প্রবেশের ঘটনা ঘটেছে। গবেষণা ও নিরাপত্তা পরীক্ষার সময় নির্ধারিত সীমা অতিক্রম করে এসব ব্যবস্থায় প্রবেশ করে এআই এজেন্টগুলো। ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম—সার্ট-ইন এ তথ্য জানিয়েছে। সংস্থাটির সতর্কবার্তা অনুযায়ী, আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর কেউই স্বাধীনভাবে এসব অননুমোদিত প্রবেশ শনাক্ত করতে পারেনি।
০৫:৪১ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার